
কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার মনখালীর উপকূল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তিন নারী ও এক শিশুসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির আনুমানিক বয়স ৪ বছর। ধারণা করা হচ্ছে, কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শিশুটি নিখোঁজ হয়েছিল। অন্যদিকে, গতকাল উদ্ধার হওয়া তিন নারীর মরদেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের দাফনকাজের জন্য রোহিঙ্গা পরিবারকে সহায়তা করা হচ্ছে।
জানা গেছে, গতকাল ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় প্রথমে ৩৩ জন সাঁতরে কূলের দিকে আসতে থাকেন। কোস্টগার্ডের সদস্যরা দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে উদ্ধার করেন। ওই সময় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
উদ্ধারকৃতদের মধ্যে আট নারী, ৪১ রোহিঙ্গা ও চার বাংলাদেশি দালাল রয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জন মালয়েশিয়াগামী নারী-পুরুষকে উদ্ধার করা হলেও পরিবারে খবর পৌঁছাতে না পারায় হস্তান্তর করা যায়নি। আজ বুধবার তাঁদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন:

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে