
রংপুরের তারাগঞ্জে পূজামণ্ডপ দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত রিকশাভ্যানককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার লিটন চন্দ্র (২৫) রতন চন্দ্র (৩০), পবিত্র চন্দ্র (২২), ভোলা চন্দ্র (২৮), সাহেব আলী (২১)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতেরা ব্যাটারিচালিত রিকশাভ্যান ভাড়া নিয়ে পূজামণ্ডপ দেখতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের বহনকারী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা চারজন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নুরুজ্জামান বলেন, ‘সাড়ে ৮টার দিকে মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছাই। আহত পাঁচজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
১ ঘণ্টা আগে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৭ ঘণ্টা আগে