ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে পদদলিতের ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়েছে। প্রথমে মৃতের সংখ্যা ১৭৪ বলা হলেও পরে সেটি সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পূর্ব জাভার ডেপুটি গভর্নর ইমিল ডারডাক বলেছেন, কিছু নাম দুবার গণনা করায় এমনটি হয়েছে। সংশোধিত তালিকায় মৃতের সংখ্যা ১২৫ জন। এর মধ্যে ১২৪ জনের পরিচয়ই নিশ্চিত হওয়া গেছে। একজনের পরিচয় জানা যায়নি।
নাম দুবার গণনার প্রসঙ্গে ইমিল ডারডাক বলেন, কিছু নাম দুবার গণনা হয়েছে এর কারণ তাঁদেরকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। ফলে দুই হাসপাতালে তাঁদের নাম রেকর্ড হয়।
স্থানীয় পুলিশ ১০টি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছে।
প্রসঙ্গত, স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শক। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।
ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে বলেও জানিয়েছে পিএসএসআই।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
৩ ঘণ্টা আগে