তারকা খেলোয়াড়দেরও দুঃসময় আসে। তাঁরাও অবসাদে ভোগেন। যেমনটা এখন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। অবসাদ কাটাতে তিনি যোগাযোগ করেছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী জর্ডান পিটারসনের সঙ্গে। এক টকশোতে এসে সিআর সেভেনের সঙ্গে কথা বলর বিষয়টি জানান পিটারসন।
অতিথি হিসেবে গতকাল পিয়ার্স মরগানের এক টকশোতে গিয়েছিলেন জর্ডান। তাঁর সেই সাক্ষাৎকার টু্ইটারে ভাইরাল হয়ে যায়। বিখ্যাত এই মনোবিদ জানালেন, ‘কয়েক মাস আগে তিনি (রোনালদো) খুবই সমস্যায় পড়েছিলেন এবং তাঁর এক বন্ধু আমার বেশকিছু ভিডিও পাঠিয়েছিলেন তাঁকে এবং তিনি ভিডিওগুলো দেখেছেন জানিয়েছেন। তারপর তিনি আমার একটা বই পড়ে উপকৃত হয়েছিলেন এবং আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম এবং আমরা প্রায় দুই ঘণ্টা আলাপ-আলোচনা করেছিলাম।
জাঁকজমকপূর্ণ পরিবেশে থাকতে যা যা দরকার, সবই তিনি আমায় দেখিয়েছেন। আমরা তাঁর সঙ্গী সম্পর্কেও আলাপ-আলোচনা করেছি। তিনি ভবিষ্যতে কী করতে চান ও বর্তমানে কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়েই আমরা বেশিরভাগ সময় আলোচনা করেছিলাম।’
প্রায় দুই সপ্তাহ আগে ইংল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন পিটারসন। তখন তাঁকে ম্যানচেস্টারে নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন রোনালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জর্ডানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পর্তুগিজ ফুটবল তারকা।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ
১১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিফার নতুন এই আয়োজন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে খেলবে আমন্ত্রিত দল বাংলাদেশ ও পাকিস্তানও।
১১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেটারদের ব্যস্ততা যেন কখনোই কমার নয়। বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সূচি তো রয়েছেই। এমনকি আইপিএল, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটসহ রাজ্যভিত্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১২ ঘণ্টা আগে
তিন বছর আগের ঘটনা হলেও ২০২৩ সালের জুলাইয়ে যা ঘটেছিল, তা চাইলেও জিয়ানলুইগি দোন্নারুম্মা ভুলতে পারবেন না। প্যারিসে তাঁর বাড়িতে ভয়ংকর ডাকাতি হয়েছিল। যেটার মামলা এখনো চলমান। দীর্ঘ তিন বছর পর আদালতে যা শোনালেন, তা রীতিমতো শিউরে ওঠার মতো।
১৩ ঘণ্টা আগে