নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। সেই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। তবে সদস্য পদে ভোট হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার পর তা খারিজ হলে হাইকোর্টে রিট করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।
এদিকে আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন। আদালতে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নৌকা প্রতীক পাওয়া আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে ছিলেন আনজীবী মোমতাজ উদ্দিন ফকির। আগামী ১৭ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৬ ঘণ্টা আগে