পরমব্রত চট্টোপাধ্যায় তো শুধু ভালো অভিনেতাই নন, অনেক ব্যবসাসফল সিনেমার পরিচালকও। ‘জিও কাকা’, ‘হাওয়া বদল’, ‘লড়াই’, ‘সোনার পাহাড়’, ‘বনি’ কিংবা ‘অভিযান’—তাঁর পরিচালিত সিনেমা মানেই আলাদা কিছু। ‘বৌদি ক্যানটিন’ও তেমন। যাঁরা ভাবছেন, এটা হয়তো কোনো রেস্তোরাঁ; তাঁদের ভুল ভাঙিয়ে দিই শুরুতেই। পরমব্রত পরিচালিত পরবর্তী সিনেমার নাম ‘বৌদি ক্যানটিন’। মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। ‘হাবজি গাবজি’র পর এ সিনেমায় আরও একবার জুটি হয়েছেন পরমব্রত ও শুভশ্রী।
কী বিষয় নিয়ে তৈরি হলো ‘বৌদি ক্যানটিন’, এমন প্রশ্নে পরমব্রত বলেন, ‘একজন নারীর ক্ষমতায়ন বলো বা মুক্তি, সেটা ঘটাতে গেলে তথাকথিতভাবে পুরুষদের জন্য নির্ধারিত কাজগুলো করলেই তাঁরা এমপাওয়ার্ড হয়ে উঠবেন। এ সিনেমায় আমি বলতে চেয়েছি প্রচলিতভাবে নারীদের জন্য নির্ধারিত যে ভূমিকা, সেটা যদি তাঁর প্যাশন হয়, সেটা নিয়েও তিনি পৃথিবী জয় করতে পারেন।’ ‘বৌদি ক্যানটিন’ সিনেমায় পরমব্রত একজন সাংবাদিক এবং শুভশ্রী গৃহবধূ। তিনি রান্না করতে ভালোবাসেন। রান্না দিয়েই জয় করে নেন মানুষের মন। তিনি যে রেস্তোরাঁ তৈরি উদ্যোগ নেন, সেটির নামই ‘বৌদি ক্যানটিন’।
‘বৌদি ক্যানটিন’ যেদিন মুক্তি পাচ্ছে, একই দিনে টালিউডে আসবে আরও দুই সিনেমা—প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ফলে একটা টক্কর যে হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিযোগিতায় একদমই ভয় পাচ্ছেন না পরমব্রত। তাঁর ভাষায়, ‘দেব ও বুম্বাদা একসঙ্গে বড় স্কেলের ছবি নিয়ে আসছেন। আবীরও আছে। সেখানে আমার সিনেমাটি একেবারেই অভিনয়প্রধান, খুবই ছিমছাম, পারিবারিক গল্পের সিনেমা। সেদিক থেকে কারও সঙ্গে কারও টক্কর নেই। সবার কাজই দেখবেন দর্শক, এ আশাই করছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫