বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। গেল ২৪ সেপ্টেম্বর তার আংটি বদল আয়োজন সম্পন্ন হয়েছে। গায়ক আসিফ আকবর নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
আসিফের হবু পুত্রবধূর নাম ঈশিতা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী গ্রামের মেয়ে। থাকেন ঢাকাতেই। আসিফ আকবরদের পূর্ব পরিচিত।
ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম ১০ দিনের জন্য। চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভাল লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’
ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি, স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’
আসিফ জানান, তাঁর পুত্র ও পুত্রবধূ দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৪ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে