
সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পরেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন ইডেন কলেজ শাখা লীগের বহিষ্কৃত নেত্রীরা। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান তাঁরা। দেড় ঘণ্টা পর অনশন থেকে সরে আসার কথা জানান।
জানা যায়, বেলা ১টার সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা। সে সময় সেখানে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীমের সঙ্গে কথা হয় বহিষ্কৃতদের। বহিষ্কৃতরা নিজেদের দাবি ও অনশনের কথা জানালে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সঙ্গে মুঠোফোন কথা বলে আশ্বস্ত করেন শামীম। শামীমের আশ্বস্তের পর অনশন থেকে সরে আসেন বহিষ্কৃত নেত্রীরা।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মারধরের শিকার হওয়া জান্নাতুল ফেরদৌস জানান, অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।
শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ১নং সহসভাপতি সোনালী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের কথা শুনেছেন। আমাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তাই আমরা আমরণ অনশন কর্মসূচি থেকে সরে এসেছি।’
চাঁদাবাজি, অনিয়ম ও সিট-বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে সদ্য স্থগিত কমিটির শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীদের মারধর, হেনস্তার শিকার হন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। মারধর ও হেনস্তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ক্যাম্পাস। উত্তপ্তের একপর্যায়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। পরে কমিটি স্থগিত ঘোষণা এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ১৬ জন নেত্রীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ ৷ বহিষ্কারের সিদ্ধান্তকে একপক্ষীয় উল্লেখ করে আমরণ অনশনের ঘোষণা দেন বহিষ্কৃতরা। পরে আওয়ামী লীগ নেতাদের আশ্বস্তের পর অনশন থেকে সরে এলেন তাঁরা।

ঢাকার আশুলিয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামের এক শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১৪ মিনিট আগে
ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার বলেন, ‘দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে আমাকে বাথরুমে বন্দী করে রাখে। তখন আমার ছেলে স্কুলে থাকায় বাসায় একা ছিলাম। তারা আমার সন্তানকে বাসার নিচে জিম্মি করা হয়েছে বলে জানায়। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় তারা দুজন।’
৩৯ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, ওই বস্তির আয়না নামে এক ব্যক্তির বাড়িতে নিয়মিত মাদকের কেনাবেচা চলে। সেখানে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় পথচারী ও বাইরে থেকে আসা লোকজনকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
১ ঘণ্টা আগে