Ajker Patrika

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৭: ৫২
রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে আলম মুন্সি (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা ব্রিজের নিচে স্লুইস গেটের কাছে মরদেহটি ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি আরও বলেন, উদ্ধার করা ব্যক্তির নাম আলম মুন্সি। তাঁর আনুমানিক বয়স ৭৪ বছর। তাঁর বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ জানায়, অনেক দিন আগে আলম মুন্সি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। তিনি ঢাকায় কোনো কাজ করতেন না বলেও জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত