Ajker Patrika

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।

আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, খিলক্ষেত থানার কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন হেলেন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মো. জুয়েল রানা (৫১) ও তাঁর স্ত্রী হাসনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁদের বসতঘরের একটি কক্ষ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসির দাবি, তাঁরা দুজন পারস্পরিক যোগসাজশে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

অন্যদিকে, একই অভিযানের অংশ হিসেবে শাহ আলী থানার মিরপুর-১ এলাকার ১১ নম্বর শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটে বিসমিল্লাহ বাণিজ্য ভান্ডার নামের দোকানের সামনে সড়ক থেকে মৌসুমী বেগম (৩৭) ও মো. আমির হামজা নূরকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ক্রমিক এবং ৪১ ধারায় সংশ্লিষ্ট থানায় পৃথক নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো-দক্ষিণের উপপরিচালক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অভিযানে অংশ হিসেবে বিভিন্ন জায়গা থেকে মাদক ব্যবসা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত