ভাগনেকে চুরির অপবাদ এবং জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অভিযুক্তের বোন। আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুর রহমান গাজী (৫৫) রঘুনাথপুর গ্রামের মৃত ওবের আলী গাজীর ছেলে এবং আহত মাজদা খাতুন (৪৭) নিহতের স্ত্রী। অন্যদিকে অভিযুক্তের শ্যালকের নাম ফজর আলী গাজী (৫০)। তিনি ওই গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।
এদিকে ঘটনার পর থেকে শ্যালক ফজর আলী গাজী এবং তাঁর ভাই আহাদ আলী গাজী (৩২) মারা যাওয়ার খবরে শ্যামনগর হাসপাতাল থেকে পালিয়ে যান।
রঘুনাথপুর গ্রামের মুস্তাহিদ ইসলাম, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম এবং নিহতের পুত্রবধূ শাহানারা খাতুন জানান, গত ২ / ৩ দিন আগে রাতে নিহত শামসুর রহমানের ছেলে মিজানুর রহমান রঘুনাথপুর গ্রামের মাজেদ সরদার, শাহিনুর রহমানের মৎস্য ঘেরে গেলে তাঁকে চোর সন্দেহে আটকে রাখে। সেখান থেকে মারের ভয়ে মিজানুর পালিয়ে বাড়িতে আসেন।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আনুমানিক ১টার দিকে মিজানুরের মামা অর্থাৎ নিহত শামসুর রহমানের শ্যালক ফজর আলী এবং আহাদ আলী ভগ্নিপতি শামসুর রহমান এবং বোন মাজেদা খাতুনের সঙ্গে ঝগড়ায় বাধে। ওই সময় বোন ভগ্নিপতির সঙ্গে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ফজর আলী এবং আহাদ আলী শাবল দিয়ে ভগ্নিপতি শামসুর রহমানের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ভগ্নিপতি শামসুর রহমান গুরুতর আহত হন। অন্যদিকে বোন মাজদা খাতুনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শামসুর রহমানকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মিলন হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আসামি গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬