আজকাল ফোন ব্যবহার করে না এমন কেউ নেই। হররোজ ব্যবহার করতে করতে ফোনের সঙ্গেই গড়ে ওঠে সখ্য। সেই ফোন যদি একদিন হারিয়ে যায় কিংবা হয় চুরি, মন খারাপ তো হয়ই, হয় নানা রকম ক্ষতিও। প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলেও যাতে ফিরে পাওয়া যায় এবং ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার ক্ষতির হাত থেকে বাঁচা যায়, তার জন্য আছে কিছু উপায়। ফোন হারালে করনীয়:
আপনার ফোনকল
একটি ফোন হারিয়ে গেলে সেই ফোন খোঁজার সহজ উপায় হলো, অন্য ফোন থেকে নিজ ফোন নম্বরে কল করা। একটি কম্পিউটার থেকে আপনার নম্বর ডায়াল করতে ‘হয়ার মাই সেল ফোন ডটকম’ বা ফ্রি কল ডটকমের মতো বিনা মূল্যের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
নিরাপত্তা
যাঁরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ব্যক্তিগত অনেক ছবি, ডকুমেন্টসহ অন্যান্য যেসব তথ্য জমা রাখেন তা হারিয়ে গেলে সমস্যা অনেক। এ সমস্যা থেকে বাঁচতে গুগল দিয়েছে ‘সিকিউর ডিভাইস’ ফিচার। মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে এই ফিচারের সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন পুরোপুরি লক করে ফেলা যায়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে এটি কার্যকরী হয়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলে যখনই সংযুক্ত হবে, তখনই ফিচারটি কার্যকর হবে। ফলে মোবাইলটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এই ফিচারের সাহায্যে সহজেই মোবাইলের লক স্ক্রিনে আপনার তরফ থেকে একটি মেসেজ দিয়ে রাখতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০টি বর্ণ লিখতে পারবেন। হারানো মোবাইলটি যতবারই কেউ চালু করবে, সে এই মেসেজ দেখবে। একই সঙ্গে আপনার মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার উপায়
একটি হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট খুঁজে পাওয়ার সহজ উপায় হলো ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ব্যবহার করা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাপটির ফাইন্ড মাই ডিভাইস অপশনটি হারানো ফোন খুঁজে দেবে।
গুগলের এই সার্ভিসে ফোনে বেশ কয়েকটি অপশন চালু রাখতে হয়। প্রথমে নিজস্ব গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের ওপরের লস্ট ফোন বাটনে ক্লিক করুন। হারিয়ে যাওয়া ফোনে একাধিক ইউজার প্রোফাইল থাকলে মূল প্রোফাইলের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তাহলে হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন আসবে। যদি ফোনটি গুগলের সঙ্গে যুক্ত থাকে তাহলে গুগল ডট কম অপশনটিতে গিয়ে ফাইন্ড মাই ফোন অপশনে সার্চ করে ফোনটি খুঁজে বের করা বা রিমোটলি ফোনের রিং অন করা যাবে।
সূত্র: বিভিন্ন ওয়েবসাইট
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে