মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বার্ষিক এক অনুষ্ঠানে আইফোন ১৪ সিরিজ উন্মোচন করেছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা দিয়েছে।
স্থানীয় সময় বুধবার (৭ সেপ্টেম্বর) অ্যাপলের সিইও টিম কুকের হাত ধরে প্রকাশ্যে আসে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে–আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
অ্যাপলের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চি স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করা হয়েছে।
আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। যেখানে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার, যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্সে-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার।
৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে এই ফোনের। ১৬ সেপ্টেম্বর শুরু হবে বিক্রি। অ্যাপলের সিইও টিম কুক অ্যাপলের এয়ারপডস প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করেছেন। এয়ারপডস প্রো ২ এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই এয়ারপডস। বাজারে এটি পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে।
এ ছাড়া ঘোষণা এসেছে তাপমাত্রা মাপার সেন্সরযুক্ত ওয়াচ সিরিজ ৮–এর। এটি আগের স্মার্টওয়াচ সংস্করণের চেয়ে বেশি টেকসই। অ্যালুমিনিয়ামের তৈরি মডেলটির দাম হবে ৩৯৯ ডলার আর সেলুলার সংযোগযুক্ত সংস্করণগুলোর দাম হবে ৪৯৯ ডলার।

বয়স যাচাই সংক্রান্ত কঠোর আইনের মুখে প্রায় আট মাস প্রবেশাধিকার বন্ধ রাখার পর অস্ট্রেলিয়ায় পুনরায় কার্যক্রম শুরু করেছে প্রাপ্তবয়স্কদের বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ‘পর্নহাব’। তবে আপাতত কেবল অ্যাপল ডিভাইসের যেসব প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ডিভাইসভিত্তিক বয়স নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন, তারাই
৪ ঘণ্টা আগে
আগামী বছর অর্থাৎ, ২০২৭ সালের মধ্যে বাজারে আসতে যাওয়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোর অতি-দ্রুত উন্নয়ন এবং সাম্প্রতিক একাধিক মারাত্মক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এআই খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২১ ঘণ্টা আগে
আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।
১ দিন আগে