বৈশ্বিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯। অতীতের ঐতিহ্য ধরেই রেখেই সর্বশেষ রিলিজ হওয়া অ্যাপল ১৪ সিরিজে এই অপারেটিং সিস্টেমটি পাওয়ার পাশাপাশি বেশ কিছু পুরোনো সিরিজেও এটি পাওয়া যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু অগ্রগতি, নতুন কিছু অপশন এবং কাস্টোমাইজেশনের নতুন অপশন।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট ৩৬০ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লক স্ক্রিন, প্রাইভেসি সেটিংয়ে আরও বেশ কিছু লেয়ার যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। এ ছাড়া, আইমেসেজ, শেয়ারপ্লে, নোটিফিকেশন, ম্যাপস, সাফারি, ওয়ালেট এবং অন্যান্য আরও বেশ কয়েকটি অপশনে পরিবর্তন এসেছে। অপরদিকে, ওয়াচওএস ৯–এ যুক্ত হয়েছে একটি নতুন বৈশিষ্ট্য সংবলিত ওয়ার্কআউট অ্যাপ। এ ছাড়া একটি নতুন মেডিকেশন অ্যাপ—যা ঘুম ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ইনসাইট দেবে।
যেসব সিরিজের আইফোনে পাওয়া যাবে আইওএস ১৬:
সদস্য রিলিজ হওয়া আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইফোন ১২ সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা তাদের ফোনে এই আইওএস ১৬ আপডেটটি পাবেন।
এর বাইরেও যারা আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এসই (২০২০), আইফোন এসই (২০২২) ব্যবহার করেন তাঁরাই অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি নিজেদের ফোনে পাবেন।
যেভাবে পাবেন আইওএস ১৬ এর আপডেট:
আপনার আইফোনটিতে আইওএস ১৬ পাবেন কিনা তা জানতে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। যেখান থেকে জেনারেল অপশনটি ক্লিক করুন এবং তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট অপশনটি বাছাই করুন। আপনার ফোনটি আপডেট পেয়ে থাকলে সেখানে আপনি তা দেখতে পাবেন। তারপর ইনস্টল করতে চাইলে ডেটা সংযোগ চালু করে আপডেট করে নিন।

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে