
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজধানীর রায়েরবাজারের বাসার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। ৩০ মাসের বিল বকেয়া থাকায় সোমবার তাঁর বাসায় অভিযান চালায় তিতাস।
তিতাস বলছে, গয়েশ্বরের রায়েরবাজারের শেরেবাংলা সড়কের বাসায় সাতটি ডাবল বার্নার চুলার অনুমোদন রয়েছে। তিনি ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে আর কোনো বিল জমা দেননি। চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাসে গ্যাসে মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। বকেয়া শোধ না করায় তাঁর বাসার লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে। সোমবার কোম্পানিটির মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর অধিভুক্ত এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণসংক্রান্ত বিশেষ অভিযানে ৩০টি টিম অংশ নেয়। এ সময় মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে।
এ ব্যাপারে জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
২ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৪ ঘণ্টা আগে