
রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজ রোববার সকালে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এতে নিখোঁজ আছেন মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা লতীফুল বারী জানান, সাদেক, নজু, নবী ছাড়াও আরও এক নারী নিখোঁজ রয়েছেন।
ঘটনার কিছুক্ষণ পরই খবর পেয়ে পদ্মায় গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকা পদ্মার মাঝচর থেকে কাশফুলের খড় নিয়ে এপারে আসছিল। যাত্রী ছিলেন তিনজন।
এই নৌকা ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রথম নৌকাটিও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লতীফুল বারী জানান, দুটি নৌকা ও নিখোঁজদের উদ্ধারে তাঁদের তৎপরতা চলছে।

শাড়িকাণ্ডের আরেক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওয়াদুদ মিয়া ওরফে বাবু নামের এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে তাঁকে জমির ভুয়া নামজারি (খারিজ) কপি ও ডিসিআর রসিদ তৈরির অভিযোগে আটক করেছিল পুলিশ।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩। আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর থানা-ব্রিজসংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্সের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
৪২ মিনিট আগে