ক্রিকেট খেলাটা দক্ষতা ও কৌশলের, কিন্তু ভাগ্যের ছোঁয়াও অনেক লাগে। ভাগ্যের ছোঁয়া এবারের এশিয়া কাপে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা মানে জয়ের অর্ধেক কাজ সেরে রাখা। টুর্নামেন্টের পরিসংখ্যানও তা-ই বলছে। তাই এশিয়া কাপের ফাইনালে আজ দুই দলের অধিনায়ক বাবর আজম ও দাসুন শানাকার বিশেষ মনোযোগ থাকবে টস জয়ের ব্যাপারে।
এবারের এশিয়া কাপে প্রতিটি দলের বিশেষ মনোযোগও ছিল টসে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে দেখা গেছে, টস জিতে ফিল্ডিং নেওয়া দলগুলোই অধিকাংশ ম্যাচ জিতেছে। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের অধিনায়কের কাছে ‘টস’ ভাগ্য জেতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে দল টস জিতবে, সেই দল এশিয়া কাপ জেতার অর্ধেক কাজ সেরে ফেলবে।
মরুর দেশে হওয়া এবারের এশিয়া কাপের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ১২টি, একটি ম্যাচ বাদে যার প্রতিটিতে টস জিতে দলের অধিনায়কেরা ফিল্ডিং নিয়েছেন। অধিনায়কদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ পাওয়া গেছে পরে ব্যাট করে দলগুলোর ম্যাচ জেতায়। মাত্র দুটি দল হেরেছে তিনটি ম্যাচ পরে ব্যাট করে। দল দুটি হচ্ছে দুই ম্যাচ হারা হংকংয়ের সঙ্গে একটি ম্যাচ হারা আফগানিস্তান। আর স্রোতের বিপরীতে গাঁ ভাসিয়ে দেওয়া বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পরে ব্যাট করা দলগুলো জিতেছে ৯টি ম্যাচ। ফাইনালে বাবর আজম-দাসুন শানাকার মধ্যে যে টস জিতবে, সে-ই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে মোট খেলা হয়েছে আটটি, যার ছয়টিতে পরে ব্যাট করা দলগুলো জিতেছে। টস জিতে ম্যাচ জেতার হার ৭৫ শতাংশ। আর এবার দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ম্যাচ জেতার ঘটনা দুটি। দুটিই জিতেছে ভারত। প্রথমটা হংকং আর দ্বিতীয়টি আফগানিস্তানের বিপক্ষে। তবে ম্যাচ দুটির গুরুত্ব ছিল না টুর্নামেন্টে। টস জিতলেই ম্যাচ জেতা বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের আশা, টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা হবে না।
টুর্নামেন্টের ফাইনালে ওঠা পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলেই এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৫তম সংস্করণের ফাইনালে উঠেছে। আর বেশ কয়েক জায়গায় তারা একই মেরুতে। দুই দেশের জনগণই আছে সংকট ও দুর্ভোগের মধ্যে। শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সংকট ও দুর্ভোগ আর বন্যার কারণে পাকিস্তানে চলছে মানবিক সংকট ও দুর্ভোগ।
এমন সংকটের সময় দুই দলের লক্ষ্যে থাকবে শিরোপা জিতিয়ে তাদের মুখে হাসি ফোটানো। এর জন্য অবশ্য মাঠের খেলার পারফরম্যান্সের আগে ‘টস’ ভাগ্যে জিতে অর্ধেক কাজ সেরে রাখতে হবে দুই দলের অধিনায়ককে। দুবাইয়ের মাঠে শানাকার টস ভাগ্য আবার বাবরের চেয়ে ভালো। তিন ম্যাচের সব কটিতে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর পাকিস্তানের অধিনায়ক বাবর তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই ম্যাচ হেরেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে