বাংলাদেশের বাজেটের নথিপত্র আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রস্তুত হয় না। এ ছাড়া, সরকারের নিরীক্ষা প্রতিবেদন বা অডিট রিপোর্টও যথেষ্ট মানসম্মত নয় এবং তা দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছায় না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি বিশ্বের ১৪১টি দেশের ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট ২০২২-এর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এই প্রতিবেদনে যেসব দেশ বৈশ্বিক মানদণ্ড মেনে বাজেট প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে, সেই তালিকায় বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। ৮ সেপ্টেম্বর ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এ ব্যাপারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘অডিট রিপোর্ট প্রকাশে দীর্ঘসূত্রতা নিয়ে মার্কিন প্রতিবেদনে যা বলা হয়েছে, আমি তার সঙ্গে একমত। এখানে একটি রিপোর্ট প্রকাশে প্রায় আট বছর লেগে যায়। সবার মধ্যেই গাছাড়া ভাব। রিপোর্টটি যখন প্রকাশ করা হয় তখন এর সঙ্গে যারা জড়িত, তাদের অনেকেই আগের অবস্থায় থাকে না। কেউ কেউ হয়তো মারাও যায়। এখানে জবাবদিহি নেই। যারা এর জন্য দায়ী তাদের ধরা হয় না, শাস্তি হয় না। এ কারণেই অডিট রিপোর্ট প্রকাশে এত বিলম্ব। সময়ক্ষেপণ করার কারণে রিপোর্ট প্রকাশ করার পর এর কোনো তাৎপর্যও থাকে না। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত।’
মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের বাজেট-সংক্রান্ত রিপোর্ট প্রকাশে বেশ অগ্রগতি হচ্ছে। বাজেট প্রস্তাবগুলোও যথাসময়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। ঋণের তথ্যও সবার জন্য উন্মুক্ত। প্রাকৃতিক সম্পদের রাজস্বসহ সরকারের আয়-ব্যয়ের একটি পরিপূর্ণ তথ্য সহজেই পাওয়া যায়। কোথা থেকে আয় হবে, কোন কোন খাতে খরচ করা হবে–জনগণ চাইলেই পেতে পারে। বাজেটের সব তথ্যই মোটাদাগে বিশ্বাসযোগ্য। তবে, সরকারের অডিট বিভাগের প্রকাশিত হিসাবসংক্রান্ত রিপোর্টে তথ্যের ঘাটতি থাকা ও রিপোর্টগুলো গ্রহণযোগ্য সময়ে প্রকাশিত না হওয়াসহ অডিট বিভাগের স্বাধীনতা নিয়েও মার্কিন প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। তা ছাড়া, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কার্যাদেশসংক্রান্ত তথ্য সরকার প্রকাশ করে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বাজেট তৈরির প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে করা, অডিট প্রতিষ্ঠানকে বিশ্বমানের করা এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, অডিট রিপোর্ট দ্রুততম সময়ে প্রকাশ এবং তাতে গ্রহণযোগ্য তথ্য-উপাত্ত ও সুপারিশ তুলে ধরা এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলনের তথ্য জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৪১টি দেশের ফিসক্যাল ট্রান্সপারেন্সি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় এবং করণীয় নির্ধারণ করতে বেশ কিছু সুপারিশ করা হয়। তালিকায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করে বাজেট তৈরি করা দেশের তালিকার ১ নম্বরে স্থান পেয়েছে আফগানিস্তান। আর দশম স্থানে মিয়ানমার। বাংলাদেশের অবস্থান সপ্তমে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫