ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ছন্দে ফিরতে সংগ্রাম করছেন তিনি। ফর্মে ফিরতে মাঝে কয়েকটি সিরিজে বিশ্রামও নিয়েছেন ভারতীয় ব্যাটার। বিশ্রামের পর এশিয়া কাপ হবে ফর্মে ফেরার প্রথম পরীক্ষা। টুর্নামেন্টকে পাখির চোখ করে একটি পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। সাবেক অধিনায়ক এশিয়া কাপ খেলতে নামবেন বিশেষ এক ব্যাট দিয়ে।
২০১৫ সাল থেকে টায়ার উৎপাদনকারী কোম্পানি মাদ্রাজ রাবার ফ্যাক্টরির (এমআরএফ) লোগোর ব্যাটে খেলছেন কোহলি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এমআরএফের তৈরি ব্যাট দিয়েই খেলবেন তিনি। তবে এবারের ব্যাটটি এমআরএফ কোম্পানি কোহলির জন্য বিশেষভাবে তৈরি করেছে। ভারতের তারকা ক্রিকেটারের জন্য বানানো ব্যাটটি হচ্ছে ‘গোল্ড উইজার্ড’। ব্যাটটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইংলিশদের বিলাসবহুল উইলো কাঠ। বিশেষ এই ব্যাটের দাম বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার টাকা।
কোহলির দীর্ঘদিনের ছন্দহীনতা আলোচনা-সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটে। তাঁর ক্লাস নিয়ে কারও কোনো সন্দেহ নেই। কিন্তু দীর্ঘ সময়ের ফর্মহীনতার পরও তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এমনকি ভারতের এশিয়া কাপের দল থেকে তাঁকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে রবি শাস্ত্রী-ওয়াসিম আকরামদের মতো লিজেন্ডদের অনেককে পাশেও পাচ্ছেন ভারতের রান মেশিন।
সে যাই হোক, কোহলিকে স্কোয়াডে রেখেই এশিয়া কাপে দল পাঠিয়েছে ভারত। আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। এক দিন পরেই মাঠে নামবেন কোহলি। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বারব আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়েই তাঁর বিশেষ ব্যাটের পরীক্ষা শুরু হবে। আর টুর্নামেন্টেই বোঝা যাবে বিশেষ ব্যাটে কোহলি ছন্দ ফিরে পাবেন কি না।

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
৬ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
৭ ঘণ্টা আগে