নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় উচ্চ আদালত তাঁর পর্যবেক্ষণে যেসব কথা বলেছেন, তা নারীর নিরাপত্তা বিঘ্নিত করবে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে উচ্চ আদালতের বক্তব্য যেভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে, তা যদি যথার্থ হয় তবে তা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত সাংবিধানিক অধিকার, নারীর সমানাধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের নীতিমালা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন-সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। জেন্ডার সংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে আরও বলা হয়, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। নারীরা দৃপ্ত পদে এগিয়ে চলেছে। নারীর ব্যক্তিস্বাধীনতা, নারীর পছন্দ বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার সাংবিধানিক অধিকার। যে স্থানে নারীর ব্যক্তি অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।
সংগঠনটি মনে করে, আদালতের পর্যবেক্ষণ জনপরিসরে নারীর স্বাধীন চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত করবে। এটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্তরায় হবে। গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তির নারীর মানবাধিকারের প্রতি এমন দৃষ্টিভঙ্গি ও বক্তব্য পক্ষান্তরে নারীর ন্যায়বিচার প্রাপ্তিকে অসম্ভব করে তুলবে।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
৪ ঘণ্টা আগে