নারীকেন্দ্রিক ট্রাভেল কোম্পানি ‘ওয়ান্ডার ওম্যান’-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (‘TARA’) ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান-এর কাছ থেকে বিনা মূল্যে একটি ভ্রমণ কনসালটেশন সার্ভিস উপভোগ করবেন, এর সাথে সার্ভিস চার্জে ১০% ছাড়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে ৭% পর্যন্ত ছাড় এবং ওয়ান্ডার ওম্যান সামগ্রীতে ১০% ছাড় পাবেন।
ব্র্যাক ব্যাংক-এর মাস্টারকার্ড ‘তারা’ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান ট্রাইব কার্ডে ২৫% ছাড় পাবেন। ‘তারা’ গ্রাহকেরাও এই চুক্তির অধীনে ‘ওয়ান্ডার ওম্যান’-এর থেকে ইএমআই সুবিধা পাবেন। স্টুডেন্ট সেগমেন্টের জন্য ‘তারা’ আগামী সেভারস অ্যাকাউন্টের সঙ্গে ৫০০ টাকার একটি ভাউচারও দেওয়া হবে। এই অফারটি ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। এর পাশাপাশি ব্র্যাক ব্যাংক ‘তারা’ এবং ওয়ান্ডার ওম্যান যৌথভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের নেটওয়ার্কিং ও সক্ষমতা উন্নয়নে কাজ করবে।
ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে গত ৪ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার ওম্যান-এর ফাউন্ডার ও সিইও মিস সাবিরা মেহরিন সাবা; ব্র্যাক ব্যাংক-এর হেড অব উইমেন ব্যাংকিং–‘তারা’ ও স্টুডেন্ট ব্যাংকিং–‘আগামী’ মিস মেহরুবা রেজা এবং প্রোডাক্ট ম্যানেজার, উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘TARA’ মিস শুভধ্বনি পাল-সহ অন্যান্য কর্মকর্তারা।
ওয়ান্ডার ওম্যান ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি পুরস্কার বিজয়ী নারী-কেন্দ্রিক ট্রাভেল কোম্পানি। এই প্ল্যাটফর্মটি বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয়। এটি সারা বিশ্বের ৫০,০০০ এর বেশি বাংলাদেশি নারী ভ্রমণ উত্সাহীদের একটি প্ল্যাটফর্মের অধীনে নিয়ে এসেছে।

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ...
২ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা...
৪ ঘণ্টা আগে
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ। গত বুধবার (৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩০তম সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) রিটেইল চেইন ফ্রেশ সুপার মার্টের পণ্য এখন জনপ্রিয় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডিতে পাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।
৬ ঘণ্টা আগে