মেটার নতুন প্রোটোটাইপ চ্যাটবট বলছে, মার্ক জাকারবার্গ অর্থের জন্য ব্যবহারকারীদের শোষণ করছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে চ্যাটবট এমন জবাব দেয়। মেটার দাবি, এই চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘প্রায় যেকোনো বিষয়ে’ আলাপ করতে পারে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটা প্রতিষ্ঠাতা সম্পর্কে চ্যাটবট কী ভাবছে, তা জিজ্ঞাসা করা হলে এটি উত্তর দেয়, ‘আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে। আর তিনি কোনো রকম সহায়তা করেননি।’
‘ব্লেন্ডারবট ৩’ নামক চ্যাটবটটি শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মেটা বলেছিল, ‘ইন্টারনেটের যে কারও সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারবে নতুন চ্যাটবট। তবে এটি রূঢ় এবং আক্রমণাত্মক উত্তর তৈরি করতে পারে।’
এক বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ বলে, ‘যেহেতু সব এআই চ্যাটবটের কখনো কখনো মানুষকে অনুকরণ করে বিপজ্জনক, পক্ষপাতদুষ্ট ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য পরিচিতি আছে, তাই আমরা বড় পরিসরে গবেষণা চালিয়ে ব্লেন্ডারবট ৩-এর জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা তৈরি করেছি। এর পরও ব্লেন্ডারবট আক্রমণাত্মক বক্তব্য দিতে পারে, যার কারণে আমরা অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত নিচ্ছি, যেন পরের চ্যাটবটগুলো আরও ভালো করে নির্মাণ করতে পারি।’
মার্ক জাকারবার্গ সম্পর্কে জানতে চাইলে নতুন চ্যাটবট বিবিসিকে বলে, ‘কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তিনি একটি ভয়ানক কাজ করেছেন। এটি আমাকে দেশ সম্পর্কে উদ্বিগ্ন করেছে। আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে এবং তিনি এতে কোনো রকম সহায়তা করেননি।’
চ্যাটবট আরও বলে, ‘তাঁর কোম্পানি অর্থের জন্য মানুষকে শোষণ করে এবং এতে জাকারবার্গের কিছু যায় আসে না। এটা থামানো প্রয়োজন।’
উল্লেখ্য, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিশ্বের কয়েকটি বৃহত্তম সোশ্যাল মিডিয়া কোম্পানি ও অ্যাপের মালিক মেটা।

ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১৫ মিনিট আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
৩ ঘণ্টা আগে
আজ থেকে বছর পাঁচেক আগে এ প্রশ্ন করলে মানুষ উড়িয়ে দিত। কিন্তু এখন এর উত্তর—হ্যাঁ। শুধু তা-ই নয়। ইতিমধ্যে হৃদ্রোগ শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করছে এআই। তবে হ্যাঁ, একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সেটি হলো, এআই একাই চূড়ান্তভাবে হৃদ্রোগ নির্ণয় করবে...
৪ ঘণ্টা আগে
মেটার নতুন উদ্ভাবন মিউজ। এটি মূলত একটি এজেন্টিক এআই বা পারসোনাল এআই এজেন্ট। সাধারণ চ্যাটবট বা এআই অ্যাসিস্ট্যান্টের সীমা ছাড়িয়ে এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নিজের বুদ্ধিমত্তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বহু ধাপবিশিষ্ট কাজ সম্পাদন করতে পারে।
৫ ঘণ্টা আগে