গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশু এবং বেশ কয়েকজন প্যালেস্টাইন ইসলামি জিহাদের সদস্য রয়েছেন। প্যালেস্টাইন ইসলামি জিহাদের নেতা খালেদ মনসুর ও তাইসির জাবারি হামলায় নিহত হয়েছেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৬৫ জন। পশ্চিম জেরুজালেমেও রকেট হামলার সতর্কতার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দিনভর হামলার ঘটনা ঘটেছে। জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ করে এই হামলা চালানো শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, গত শুক্রবার থেকে ফিলিস্তিন প্রায় ৬০০ রকেট ও মর্টার নিক্ষেপ করে। আর হুমকি মোকাবিলায় পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় মানুষের জীবন ও সম্পদ রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে কায়রো।
এ ছাড়া গাজা উপত্যকায় হামলার বিষয়ে ইসরায়েল ও গাজার প্রতিরোধযোদ্ধাদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন গাজা ও এর আশপাশে সাম্প্রতিক ঘটনাবলিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইইউ সব পক্ষকে সর্বোচ্চ সংযম রাখার আহ্বান জানিয়েছে, যাতে আরও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।’
উল্লেখ্য, গাজায় ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবশেষ এ ধরনের হামলার ঘটনা ঘটল। সে সময় বেশ কয়েকজন ইসরায়েলি ও দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পাওয়ার দাবি করেছে ফিলিপাইন। এই ঘটনাটি ইতিমধ্যে অস্থিতিশীল এই অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
৪ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ১৯৬০-এর দশকে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেসের সঙ্গে সেন্ট-নাজায়ারের ন্যাটো ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনা বিলির প্রেম হয়। ১৯৬৬ সালে বিলি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুজনেই নিজ নিজ দেশে বিয়ে করেন এবং সংসারী হন।
৪ ঘণ্টা আগে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিন রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে