
চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, এখন চারদিকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র ঘুরতেছে ডানে-বাঁয়ে। শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি-জামায়াত-শিবিরেরা বাংলাদেশের ইতিহাসকে আবারও পাকিস্তানের দিকে টেনে নিয়ে যেতে পারে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ বার। এখনো তাকে বুলেট তাড়া করে বেড়ায়। তারা (বিএনপি, জামায়াত, শিবির) নানাভাবে ষড়যন্ত্র করে এই উন্নয়নশীল সরকারকে উৎখাত করতে চায়।’ ২০২৩ সালের নির্বাচন সফল করতে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যসহকারে ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বঙ্গবন্ধুর সুখ-দুঃখের সাথি উল্লেখ করে মায়া বলেন, ‘৭ মার্চের ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে অনেক কিছু বলার কথা বলেছেন। কিন্তু বঙ্গমাতা তাঁর কাছে গিয়ে বলেছিলেন, তোমার মনে যা চায়, মানুষের জন্য যা বলার দরকার তুমি তাই বলবে। সেই কথার ওপর ভিত্তি করেই সেদিন বঙ্গবন্ধু তাঁর ভাষণ দিয়েছিলেন। এই পরামর্শটা একমাত্র তিনিই দিতে পারেন, যিনি একজন বিচক্ষণ ব্যক্তি। বেগম মুজিব ছিলেন রাজনৈতিকভাবে একজন বিচক্ষণ ও বিজ্ঞ ব্যক্তিত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে নিয়ে তিনি বলেন, ‘পরিবারের আর্থিক বিষয় থেকে শুরু করে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে তাঁর যে কমিটমেন্ট, তা বর্ণনাতীত। বঙ্গবন্ধুর কারাবন্দী জীবনে নেতা-কর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের একটি সেতু তিনি স্থাপন করেছিলেন। ওই সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তিনি আদান-প্রদান করেছেন। ৭ মার্চের গণ-আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনেই তাঁর সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল।’ তিনি না থাকলে রাষ্ট্রীয়ভাবে গণ-অভ্যুদয় সম্ভব হতো না বলে মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী।

শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (২৯ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে...
৯ ঘণ্টা আগে
জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য...
৯ ঘণ্টা আগে
দলীয় সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দিয়ে তৃণমূল পুনর্গঠন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন নির্বাচনে একক প্রার্থীকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়।
১২ ঘণ্টা আগে