ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলি ও হামলায় আহত আরও ১৯ নেতা-কর্মী ঢাকা এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন এসব নেতা-কর্মী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সময় অতিবাহিত করছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অঘোষিত দেউলিয়াত্বের মুখে পড়ে জনরোষ থেকে বাঁচতে সরকার হিংস্র হয়ে উঠেছে। এ জন্য জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতা-কর্মীদের হত্যা করছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ‘ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী পুলিশ বেপরোয়াভাবে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করেছে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমকে। হত্যা করেছে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে। আরও ১৯ জন ঢাকায় ও বরিশালের বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।’
ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। বিরোধী মত দমনে ছাত্রলীগকে পুলিশের পোশাক পরিয়ে মাঠে নামানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলির নির্দেশদাতা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা। প্রমোশন এবং পুরস্কারের লিপ্সায় এসপি সাইফুল বিএনপির মিছিলে নারকীয় তাণ্ডবের নির্দেশ দেন বলে জানতে পেরেছি। মাঠে নির্দেশ কার্যকর করেছেন পুলিশের ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আকরাম হোসেন এবং ওসি এনায়েত হোসেন। ইন্সপেক্টর আকরাম হোসেনকে সরাসরি গুলি করতে দেখা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কালঘড়ায়। তার মৃত বাবা আব্দুল মতিন কিসলু ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। আওয়ামী লীগের কিলার ইন্সপেক্টর আকরাম হোসেন এবং ওসি এনায়েত হোসেন জনগণের নিরাপত্তা দানের বদলে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী নেতাদের আদেশ নির্দেশ প্রতিপালনে ব্যস্ত থাকেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ভোলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর এবং পটুয়াখালীতে যুবদলর কর্মসূচিতে হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার ১ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আমির খান ও যুগ্ম সম্পাদক মো. আব্দুল হালিমকে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল ধরে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। তারা দু’জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বানও জানান বিএনপির এই নেতা।

তাঁদের কমিটির সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে কার্যকর ভূমিকা রাখা। ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ মোকাবিলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক বুলিং উপেক্ষা করে সংগঠনের নেতৃত্ব দেওয়া...
৪ ঘণ্টা আগে
রমনা পার্কের বিপরীতে হেয়ার রোডের ৩৫ নম্বর বাড়ি। সাদা রঙের দোতলা বাড়িটিতে থাকেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে বাড়িটিতে বেড়েছে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা।
৫ ঘণ্টা আগে
সরকারি দল বিএনপির নেতা-কর্মীর দ্বারা দেশব্যাপী ইউএনওসহ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হেনস্তা এবং দায়িত্ব পালনে বাধাদানের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সাম্প্রতিক সময়ে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে বিএনপির...
৬ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট, আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান...
৬ ঘণ্টা আগে