এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া। আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। আজ বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড গঠন হয়েছিল। সেই বোর্ড থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন ও মোহাম্মদ জসীম উদ্দিন।
জমজমাট এবং উপভোগ্য নির্বাচন হবে বলা প্রত্যাশা করেন ফাল্গুনী হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা মহামারির জন্য সময় মতো নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয় আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন হবে।’
বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনে বাচসাসের নির্বাচন হবে।’

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে