পালমেইরাসে রেনান ভিক্তর দা সিলভা পেশাদারি ক্যারিয়ার শুরু করেছেন বেশি দিন হয়নি। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন। হয়তো একদিন ইউরোপের কোনো বড় ক্লাবে ডাক পেতেন কিংবা অভিষেক হয়ে যেত জাতীয় দলে।
ব্রাজিলের সাও পাওলোর ক্লাবটির হয়ে ২০২০ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হয় রেনানের। কিন্তু ক্যারিয়ার গড়ার সময়টাতে বড় ধরনের ধাক্কা খেলেন রেনান। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাককে ছেড়ে দিয়েছে পালমেইরাস। এই মৌসুমে ধারে রেড বুল ব্রাগানতিনোর হয়ে খেলছিলেন রেনান। তবে এমন অভিযোগ পেয়ে ক্লাবটিও চুক্তি বাতিল করেছে তাঁর সঙ্গে।
কেবল মদ্যপানই করেননি রেনান, মাতাল অবস্থায় লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকেও মেরে ফেলেছেন তিনি। রেনান এই দুর্ঘটনা ঘটান সাও পাওলোতে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভুল লেনে গাড়ি তুলে দিয়ে মোটরবাইকে বিপরীত দিক থেকে আসা ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দেন এই ডিফেন্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই হত্যাকাণ্ডের জন্য রেনানকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আপাতত প্রায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে জামিনে আছেন তিনি।
ব্রাজিলের প্রতিশ্রুতিশীল ফুটবলারদের একজন রেনান। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। পালমেইরাসের হয়ে ব্যাক-টু-ব্যাক কোপা লিবার্তোদোরেসও জিতেছেন এই তারকা।

আর মাত্র একটি গোল। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে এই একটি গোলের জন্যই অপেক্ষা থাকবে পুরো ফুটবল-বিশ্বের। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে লিওনেল মেসির সামনে এখন ইতিহাস গড়ার হাতছোঁয়া দূরত্ব—জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। ৩৮ বছর বয়সেও তাঁ
২১ মিনিট আগে
এবারের বিশ্বকাপে চমক তো একেবারে কম হচ্ছে না। এই তো কয়েক ঘণ্টা আগে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করল নবাগত কেপভার্দে। এই কেপভার্দেই কদিন আগে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র করেছিল। আজ ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল সাময়িক সময়ের জন্য।
১ ঘণ্টা আগে
কেন লিওনেল মেসি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা আবর্তিত হয় তাঁকে ঘিরেই। আর ভক্ত-সমর্থকেরাও মেসিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সংবাদ সম্মেলনও হয়ে ওঠে মেসিময়। যদিও এবার তাঁর প্রসঙ্গে একটা প্রশ্ন করা হতেই খেপে গেলেন আর্জেন্টিনা কোচ
১ ঘণ্টা আগে
গ্রুপপর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচের দুটিই পড়েছে ডালাসে । অথচ তাদের সমর্থকদের ভিড় বেশি ৯০০ কিলোমিটার দূরের কানসাস সিটিতে। কেন ? কানসাসে আর্জেন্টিনা দলের বেসক্যাম্প । দল যেখানে, সমর্থকদের ভিড় সেখানেই হবে । ডালাসে আসার আগে কানসাসে থাকতেই দেখেছিলাম , মিসৌরি নদীর তীরে বার্কলি রিভারফ্রন্ট এলাকায় টিম
২ ঘণ্টা আগে