
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করায় এক ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগের ওই নেত্রী হলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রিন ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদা।
আজ মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার’ অপরাধে বহিষ্কার করা হয়।
জানা যায়, গত ৩১ জুলাই রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা, উপজেলাসহ ছাত্রলীগের ১১টি কমিটি ঘোষণা করেন জয়-লেখক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ইউনিটে শীর্ষ পদে আসতে না পারা পদপ্রত্যাশীসহ দুই শতাধিককে বিভিন্ন সম্পাদক, উপসম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যসহ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। গতকাল সোমবার রাতে রুমিত আয়াত তাঁর ফেসবুক আইডিতে কেন্দ্রীয় কমিটিতে ‘সদস্য’ পদে স্থান পেয়েছেন এমন একটি পোস্ট করেন এবং এ-সম্পর্কিত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করেন। যেখানে তিনি এডিট করে নিজের নাম বসিয়ে দেন।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘যারা ফেসবুকে নিজেদের একটু উন্নত পর্যায়ের নেতা হিসেবে জাহির করছে তারা সবাই ধরা খাবে। যারা ফটোকপি করে এসব করছে তারাও ভালোভাবে ধরা খাবে। কারণ, মূল কপি আমাদের কাছে। এ বিষয়ের জন্য আমরা নিজেরাও বিব্রত! আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। আশা করি, অল্প সময়ের মধ্যে আমরা তালিকা প্রকাশ করতে পারব।’
ছাত্রলীগ সম্পর্কিত আরও পড়ুন:

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১৬ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
১৯ ঘণ্টা আগে