Ajker Patrika

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়: জামায়াত নেতা আজহারুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮: ১০
আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়: জামায়াত নেতা আজহারুল
এ টি এম আজহারুল ইসলাম। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়, আধিপত্যবাদের স্বপক্ষের শক্তি।’ আজ শনিবার রাজধানীর কাঁটাবন মসজিদে এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বইঠা হত্যাকাণ্ডে শহীদ ও আহতদের স্মরণে’ এ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ।

স্বাধীনতার স্বপক্ষের শক্তি তারাই যারা শত জুলুম-নির্যাতনের পরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, দেশের সংকটকালে জনগণকে কঠিন পরিস্থিতির মুখোমুখি রেখে একমাত্র জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এমনকি জামায়াতে ইসলামীর কোনো নেতা স্বেচ্ছায় নির্বাসনে লন্ডন বা দিল্লি চলে যায়নি। যারা দেশ ছেড়ে নিজেদের প্রভুর দেশ দিল্লি আর লন্ডন চলে যায়, তারা কখনো স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না।

জামায়াতের এই নেতা বলেন, সেদিন আওয়ামী লীগ মূলত আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় জামায়াত-শিবিরকে নিঃশেষ করতে এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে এ দেশে আবারও আধিপত্যবাদী গোষ্ঠী ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের ‘লগি-বইঠা হত্যাকাণ্ডের’ বিচারের দাবি জানান। তিনি বলেন, দ্রুত ২৮ অক্টোবরের করা মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু করতে হবে। নতুবা জাতি বুঝে নেবে, বিএনপি ফ্যাসিবাদ আওয়ামী লীগের গণহত্যার বিচার না করার নিশ্চয়তা দিয়ে আধিপত্যবাদের সঙ্গে আঁতাত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানীসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত