Ajker Patrika

দেশের স্থিতিশীলতার জন্য কাউকে বাদ দিয়ে রাজনীতির সুযোগ নেই: আনিসুল ইসলাম মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৭: ১৭
দেশের স্থিতিশীলতার জন্য কাউকে বাদ দিয়ে রাজনীতির সুযোগ নেই: আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমস্যা মোকাবিলা করে দেশে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

আনিসুল ইসলাম বলেন, একসময় জামায়াতকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল। তার ফল কী হয়েছে, জাতি দেখেছে। তাই কাউকে বাদ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই। কোনো দল নির্ধারণ করবে না কে রাজনীতি করবে আর কে করবে না, তা নির্ধারণ করবে জনগণ।

আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনিসুল ইসলাম এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।

সভায় জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ ও সুনীল শুভ রায়।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন। এর মাধ্যমে প্রশাসনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা, সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানের বিশেষ দূত সরুর মাওলা, জসিম উদ্দীন ভূঁইয়া, নূরুল ইসলাম মিলন, সরদার মো. শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, আমানত হোসেন, বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ শিপু, সেকান্দার আলী সেরনিয়াবাত, সেলিমা খান ও মাহমুদা রহমান মুন্নিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত