রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৯ মাস পর ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম।
নতুন কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন-মো. ফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, আব্দুস সালাম, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, রেজাউল করিম শাকিল, রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম ও মাহাবুব।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন-মারুফ রহমান ভূঁইয়া সুব্রত ঘোষ, মোস্তফা কামাল, ইমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন ও আব্দুল্লাহ আল মুমিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন-ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক ও ঐশী ইসলাম।
এ বিষয়ে পোমেল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির সকলে বেরোবি শিক্ষার্থীদের পাশে থেকে পরিচ্ছন্ন সংগঠন উপহার দেওয়ার চেষ্টা করব। জাতির পিতার আদর্শকে লালন করে বেরোবি ছাত্রলীগ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অগ্রণী ভূমিকা পালন করবে।’
জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে ২৫ ডিসেম্বর শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্ব থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত সবার জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। পরে গতকাল রোববার রাত ১১টার দিকে আগামী এক বছরের জন্য বেরোবি শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুন আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বাগেরহাটের মোরেলগঞ্জে কয়লা পরিষ্কার করতে খালে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আউয়াল মাঝি (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের কামারপট্টিসংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২৪ মিনিট আগে
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
২ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগে