পাবনার চাটমোহর উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন (৩২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন সোমবার সন্ধ্যায় চাটমোহর থানায় গ্রেপ্তারকৃত মকবুল হোসেনের চাচি (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাঁকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো. মকবুল হোসেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মৃত আ. কুদ্দুসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় ১১ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রীর প্রতি নজর পড়ে মকবুল হোসেনের। দুই সন্তান নিয়ে বিধবা ওই নারী সংসার সামলাচ্ছিলেন। এ অবস্থায় মকবুল হোসেন তাঁকে নানা সময় কু-প্রস্তাব দিতে আসছিলেন। প্রায় ৫ বছর আগে একদিন ঘরে ঢুকে চাচিকে ধর্ষণের চেষ্টা করেন মকবুল। এ নিয়ে গ্রাম্য সালিসে মকবুল হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এরপর কিছুদিন চুপচাপ থাকলেও মকবুল হোসেন আবার তাঁর চাচিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়াসহ বিয়ে করার প্রলোভন দিতে থাকেন। একপর্যায়ে তাঁর চাচি বিয়ে করতে রাজি হন। এ সুযোগে গত ৩১ জুলাই দিবাগত রাত ১১টার দিকে মকবুল তাঁর চাচির ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় বাড়ির লোকজন তাঁদের আটক করে বিয়ের কথা বললে, মকবুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী মকবুল হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে