আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে দুই দেশের সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। এতে একজন তালেবান সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান বাহিনী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ অঞ্চলের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের জন্য উভয় দেশ একে অপরকে দায়ী করেছে।
এক বছর আগে তালেবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সীমান্তে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ইরান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।
আফগানিস্তানের নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
অন্যদিকে ইরানের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘এ সংঘর্ষে ইরান সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।’
ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করার পরে সংঘর্ষ শুরু হয়। এরপর সেখানে কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে।’
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনায় একজন ইরানি সীমান্তরক্ষীর মৃত্যুর খবর জানিয়েছিল।
এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরান। তবে ঠিক কী কারণে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে, স্পষ্ট নয়।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে