মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব ৪। গতকাল শনিবার রাত ১১টায় সাভারের হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে র্যাব-৪ এর মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ২৮ নভেম্বর জেলার হরিরামপুর উপজেলার কদমতলি গ্রামে স্ত্রীর সঙ্গে প্রেমিককে দেখে ফেলায় খুন হন ইদ্রিস আলী। এ মামলায় স্ত্রী সেলিনা আক্তার ও প্রেমিক নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আদালত।
অভিযোগ সূত্রে জানা যায়, পরকীয়ার জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর রিকশা চালক ইদ্রিস আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে তার গলা কাটা হয়। পরে এ ঘটনায় নিহতের মা কোমেলা বেগম বাদী হয়ে আসামি নজরুল ইসলাম, সাত্তার মিয়া, সেলিমা আক্তার ও দুলাল মিয়াকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি নজরুল ইসলামকে তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বের হয়ে সাত বছর পলাতক ছিলেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৭ বছর তিনি পলাতক ছিলেন। নিহত ইদ্রিস আলীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের কদমতলা গ্রামে। আসামির বাড়ি ও একই এলাকার কামারঘোনা গ্রামে। আসামি নজরুল পরিচয় গোপন করে সাভার ও আশুলিয়াতে পেশা বদলে ছিলেন। তিনি ভ্যানচালক, হোটেল কর্মচারী হিসেবে বিভিন্ন খানে কাজ করেছেন।

শরিফুল ইসলাম শরিফ প্রাইভেটকারে করে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর প্রাইভেটকারের গতিরোধ করেন। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
২৫ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত ও ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজন ও সহকর্মীরা।
৩৮ মিনিট আগে
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর হয়।
১ ঘণ্টা আগে
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান...
১ ঘণ্টা আগে