ভারতে একটি সিরিঞ্জ ব্যবহার করে ৩০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির মধ্যপ্রদেশের সাগর জেলায় এ ঘটনা ঘটেছে। টিকাদানকারী জিতেন্দ্র দাবি করেছেন, তাঁকে কর্তৃপক্ষ একটিমাত্র সিরিঞ্জ পাঠিয়েছে এবং তিনি সেটি ব্যবহার করেছেন। এখানে তাঁর দোষ কোথায়?
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাগর শহরের জৈন পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য করোনার টিকাদান শিবিরে এ ঘটনা ঘটেছে। শিশুদের একটি সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া হচ্ছে দেখে অভিভাবকেরা আশঙ্কা প্রকাশ করেন।
অভিভাবকদের ধারণ করা ভিডিওতে জিতেন্দ্র বলছেন, তাঁর কাছে একটিমাত্র সিরিঞ্জই পাঠানো হয়েছে এবং বিভাগীয় প্রধানের নির্দেশ ছিল একটি সিরিঞ্জ ব্যবহার করেই সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য। তবে ওই কর্মকর্তার নাম বলতে পারেননি তিনি।
একাধিক ব্যক্তিকে ইনজেকশন দেওয়ার জন্য একটি সিরিঞ্জ ব্যবহার করা উচিত নয়—এ ব্যাপারটি তিনি জানেন কি না, জিজ্ঞেস করলে জিতেন্দ্র বলেছেন, ‘আমি এটা জানি। এ কারণেই কর্তৃপক্ষের লোকজনকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে শুধু একটি সিরিঞ্জ ব্যবহার করতে হবে কি না। তারা বলেছিলেন, ‘‘হ্যাঁ’’। এখানে আমার দোষ কোথায়? আমাকে যা করতে বলা হয়েছিল, আমি তা-ই করেছি।’
১৯৯০ সালের দিকে এইচআইভি ছড়িয়ে পড়া শুরু হলে একটি সিরিঞ্জ একবার ব্যবহার শুরু হয়। তারপর থেকে একটি সিরিঞ্জ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
ইতিমধ্যে দায়িত্বে অবহেলা এবং কেন্দ্রীয় সরকারের ‘একটি সুই, একটি সিরিঞ্জ, একবার’ প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদন দায়ের করেছে সাগর জেলা প্রশাসন। টিকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পাঠানোর দায়িত্বে থাকা জেলা টিকাদান কর্মকর্তা ডা. রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
কালেক্টর ইনচার্জ ক্ষিতিজ সিংহল অবিলম্বে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। জিতেন্দ্র অবশ্য পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না। একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘দুর্ব্যবহার’ বা বাজে আচরণ করলে তিনি ফের দেশটিতে হামলার নির্দেশ দেবে। স্থানীয় সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।
২ ঘণ্টা আগে
তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে এবং কোনো দেশ তা থামাতে পারে না বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (পূর্বতন বতসোয়ানা) সফরে রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
২ ঘণ্টা আগে
দিল্লির বিবেক বিহার এলাকায় আজ রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। চারতলা একটি আবাসিক ভবনে আগুন লাগার এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে পাল্টা ১৪ দফার একটি পরিকল্পনা পেশ করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই ১৪ দফা উপস্থাপন করেছে।
৩ ঘণ্টা আগে