ভারতের বিহার রাজ্যে ২৪ ঘণ্টায় বজ্রপাতে সব মিলিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ব্যাপক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার আরও ব্যাপক বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ থেকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্যটিতে বজ্রপাতে ব্যাপক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয় খোলা জায়গায় কাজ করার বিষয়টিকে। বিশ্বের বিভিন্ন এলাকার তুলনায় ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে কাজ করে থাকেন। ফলে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন তাঁরা। কেবল বিহার নয়, সারা ভারতেই প্রতিবছর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।
২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি, বজ্রপাতে মৃত্যু এড়াতে জনসাধারণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিত নীতিমালা অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানিয়েছেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের আমলা–মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিহারের ভৌগোলিক অবস্থানের কারণেও রাজ্যটির মানুষ ব্যাপকভাবে বজ্রপাতের শিকার হন। তবে, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৫ ঘণ্টা আগে