
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার গ্রীন হেলাল ইন্টারন্যাশনাল স্কুল ভবন থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম ইসরাক মানজুর (১৭), পিতা মন্জুরুল হাসান। নিহত ওই শিক্ষার্থী এ লেভেলের শিক্ষার্থী ছিল।
আজ দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর পোস্ট অফিসের উল্টো পাশে এসএফএক্স গ্রীণহেরাল্ড স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ইসরাক পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকার রাজাবাজারে থাকত।
নিহত শিক্ষার্থীর সহপাঠী ফুয়াদ আহমেদ জানান, সে ক্লাসে এসে একা একা থাকত। বেশ কিছুদিন ধরেই মনে হলো সে মানসিক সমস্যায় ভুগছিল। ক্লাসে আসলেও কারও সঙ্গে তেমন মিশতো না। হয়তো এমন মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে।
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুরের একটা বিষয়ের ক্লাসের শেষে আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পরে রয়েছে। সঙ্গে সঙ্গে স্কুলের কয়েকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে।
আত্মহত্যার বিষয়ে জানতে নিহত শিক্ষার্থীর বাবা মন্জুরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। থানায় আছেন। পরবর্তীতে কথা বলবেন।
শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। নিহত শিক্ষার্থীর বাবা মা ও স্কুল কর্তৃপক্ষ থানায় গেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর বাবা মায়ের অভিযোগ আছে কি না জানতে চাইলে মুজিব পাটোয়ারি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও প্রতি অভিযোগ নেই। তবে আমরা তদন্ত করছি। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।

জামালপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ দিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগম নামের এক বৃদ্ধার পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে জিম্মি করে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দুজনকে একটি মেহগনিবাগানে গাছের সঙ্গে বেঁধে রাখারও অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা নগদ টাকার পাশাপাশি মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায়।
২৪ মিনিট আগে