
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৭ ঘণ্টা আগে