
নামীদামি ব্র্যান্ডের মোবাইল ফোন অস্বাভাবিক মূল্যছাড়ে বিক্রির বিজ্ঞাপন দিতেন মশিউর রহমান (১৯)। পণ্যের বিজ্ঞাপনের জন্য খুলেছিলেন ১৩টি ফেসবুক পেজ। একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়েছেন মশিউর। অল্প বয়সে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে বসা সেই তরুণ অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে উত্তর পতেঙ্গার একটি বাসা থেকে মশিউর রহমানকে আটক করে র্যাব। মশিউর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে। নোয়াখালীর একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী তিনি।
আজ রোববার র্যাব-৭-এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাহিনীর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান এসব তথ্য জানান।
মেজর রেজওয়ানুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যছাড়ে অনলাইনে মোবাইল ফোন বিক্রির অফার দিতেন মশিউর। তাঁর তৈরি ফেসবুক পেজগুলোতে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেওয়া হতো। লোভে পড়ে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মশিউরের সঙ্গে লেনদেন করেছেন। কিন্তু টাকা পাওয়ার পর আর তাঁর পাত্তা পাওয়া যেত না।’
বিভিন্নজনের অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতারণার বিষয়ে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। সম্প্রতি স্মার্টফোনের একটি চীনা ব্র্যান্ড র্যাব-৭-এর কাছে অভিযোগ দেয়। পরে গত শুক্রবার রাতে নোয়াখালী জেলার একটি বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আইপি টেলিফোন, রাউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরদিন শনিবার রাতে মশিউর রহমানকে উত্তর পতেঙ্গা এলাকা থেকে আটক করে র্যাব।
রেজওয়ানুর বলেন, ‘আমরা তাঁর কাছ থেকে বিপুল পরিমাণে সিম জব্দ করেছি, যেগুলো প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছিল। আমরা তাঁর ১৩টি ভুয়া ফেসবুক পেজ পেয়েছি। তাঁর একটি ওয়েবসাইটও রয়েছে।’
র্যাবের তথ্যমতে, মশিউর রহমান নোয়াখালী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি প্রথমে অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ শেখেন। চার-পাঁচ মাস আগে আয়ারল্যান্ডপ্রবাসী একজনের কাছ থেকে অনলাইনে ফেসবুক মার্কেটিং ও ওয়েব ডিজাইনের কাজ শেখেন। একপর্যায়ে এসব কাজে পারদর্শিতা অর্জন করেন। পরে সেই দক্ষতা কাজে লাগিয়ে প্রতারণায় নেমে পড়েন।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১১ ঘণ্টা আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬