পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করেছেন একটি বেসরকারি ব্যাংকে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন কক্সবাজারের যুবক নুর মোহাম্মাদ। এরপর নতুন উপার্জনের পথ হিসেবে বেছে নেন প্রতারণা। একপর্যায়ে পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল রাজধানীর জিগাতলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংক থেকে চাকরি যাওয়ার পর অভিযুক্ত নুর মোহাম্মাদ বেকার হয়ে পড়েন। পরে তিনি পরিকল্পনা করে আইজিপির নাম ও ছবি ব্যবহার করে জিমেইল, ট্রু–কলার ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। পরে সেই নম্বর দিয়ে দুটি বেসরকারি ব্যাংকে ফোন করেন। এক ব্যাংকে টাকা দাবি করলেও অন্য একটি ব্যাংকে একজনের নামে চাকরি চান। যদি না দেয় 'পরিস্থিতি খারাপ' হবে বলে হুমকিও দেন।
অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ২৬ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, সে ম্যারিজ ডট কমের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের যারা আসত তাঁদের ফোন নম্বর সংগ্রহ করে ফোন দেন। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ ঘণ্টা আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬