
মোবাইল ব্যাংকিং বিকাশের কাস্টমার কেয়ারের হেল্প লাইন নম্বর ক্লোন করে এজেন্টদের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। শ্যালক ও দুলাভাইয়ের এই চক্রটি প্রায় সাত বছর ধরে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিশেষ একটি বিদেশি পেইড অ্যাপস ব্যবহার করে তারা এ প্রতারণা করছিল। চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সিগঞ্জ থেকে গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করেছে র্যাব-৪। তাঁরা হলেন চক্রের হোতা দুলাভাই নুরুজ্জামান মাতুব্বর, শ্যালক সজিব মাতুব্বর ও সুমন শিকদার। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড জব্দ করা হয়।
গতকাল কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, প্রতারক চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদের টার্গেট করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারকেরা বিভিন্ন অসাধু মোবাইল সিম বিক্রেতার সঙ্গে যোগসাজশে রিকশাচালক, ভ্যানচালক ও সহজসরল মানুষদের এনআইডি ব্যবহার করে সিমকার্ড রেজিস্ট্রেশন করে। এরপর নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে এজেন্টদের পিন কোড জেনে নিত। পরে তাদের অ্যাকাউন্টে টাকা এলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা চক্রের সদস্যদের নম্বরে স্থানান্তর করত। এ গ্রুপের ২০-২৫ জন সদস্য রয়েছে। অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫