ভারতের দিল্লিতে প্রথমবারের মতো ৩১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, যিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। একটি সূত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এ নিয়ে ভারতে চার ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। বাকি তিন ব্যক্তি কেরালার বাসিন্দা।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে শনাক্ত হওয়া ব্যক্তিটি পশ্চিম দিল্লির বাসিন্দা। তিনি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তিন দিন আগে তিনি মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে নমুনা নিয়ে জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠান।
সূত্রটি (এনডিটিভি যাঁর নাম প্রকাশ করেনি) জানিয়েছে, মুম্বাইতে প্রতি সপ্তাহে দুই-তিনজনের সন্দেহভাজন নমুনা আসছিল, তবে কয়েক দিন ধরে প্রতিদিন দুই-তিনজন করে সন্দেহভাজন মাঙ্কিপক্সের রোগী আসছে।
ভারতে এখন মাঙ্কিপক্স পরীক্ষার জন্য ১৬টি ল্যাবরেটরি রয়েছে। এর মধ্যে দুটি শুধু কেরালার জন্য।
মাঙ্কিপক্স একধরনের জুনোটিক ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে গুটি বসন্তের মতো উপসর্গ দেখা যায়, তবে তা গুটি বসন্তের চেয়ে কম গুরুতর। ভাইরাসটির সংক্রমণ প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে ঘটে। এটি সংক্রমিত ব্যক্তির ত্বক বা ক্ষত এবং ড্রপলেটের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে।
এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে ১৬ হাজারেরও বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আফ্রিকায় এ রোগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারত ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র থাইল্যান্ডে একজনের শরীরের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গতকাল শনিবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
২ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে