তারেক মাসুদ গ্রাম থেকে এসে তখন ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছেন। থাকেন চাচাতো ভাই ও ভাবির ক্যান্টনমেন্টের বাড়িতে। সেখানেই তিনি ভাবির কাছে আলমগীর কবিরের গল্প শুনতেন। ভাবির ভাই ছিলেন আলমগীর কবির।
১৯৭৩ সালে প্রথম আলমগীর কবিরের বাড়িতে যাওয়ার পর যে অভিজ্ঞতাটি হয় তারেকের, সেটি ঐতিহাসিক। এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন তারেক মাসুদ, হঠাৎ একটি রুম থেকে বেরিয়ে এলেন আলমগীর কবির। রাশভারী কণ্ঠে বললেন, ‘এই শোনো, তুমি এই দিকে এসো।’
বলে একটি ঘরে নিয়ে গেলেন। তারেক মাসুদ তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। ঘরটি অন্ধকার, এমনকি জানালাও কালো কাপড়ে ঢাকা। সেখানে একটি প্রজেক্টর অন করলেন আলমগীর কবির। ‘পথের পাঁচালী’ সিনেমার ১৬ মিলিমিটার প্রিন্ট সংগ্রহ করে সেটাই স্টাডির অংশ হিসেবে আলমগীর কবির দেখছেন এবং দেখাচ্ছেন তরুণ বয়সের এক ছেলেকে!
একসময় তারেকের সখ্য হয়ে গেল এই নিপাট ভদ্রলোকের সঙ্গে। তারেক মাসুদ যখন ‘আদম সুরত’ ছবিটি করলেন, তখন ইংরেজি ধারাভাষ্যের জন্য কাউকে খুঁজছিলেন। ‘স্টপ জেনোসাইড’-এ আলমগীর কবির যে ধারাভাষ্য পাঠ করেছিলেন, সেটি খুবই পছন্দ ছিল তারেকের। আলমগীর কবিরকে ভয় ও দ্বিধার সঙ্গে প্রস্তাবটি দিলে খুবই আগ্রহের সঙ্গে রাজি হয়ে গেলেন তিনি। ১৯৮৮ সালের ভয়ংকর বন্যা তখন ঢাকায়। ধানমন্ডিতে প্রশিকার একটি স্টুডিওতে রেকর্ডিং হবে। কিন্তু ঢাকা শহর পানিতে সয়লাব। তারেক ফোন করে বললেন, ‘আজ রেকর্ডিং ছিল কিন্তু এ অবস্থায় তো সম্ভব না, আমি ক্যানসেল করে দিচ্ছি।’
আলমগীর কবির বললেন, ‘আজ পেছালে তুমি আরও ঢিলেমি করার সুযোগ পাবে। সেই সুযোগ আমি তোমাকে দেব না।’
তিনি বন্যার পানিতে হাঁটু পর্যন্ত প্যান্ট ভিজিয়ে এসে বললেন, ‘আমি তিনভাবে পড়ি, তুমি কোনটাকে নেবে চুজ করে নাও।’
আমেরিকান ঢঙে, ব্রিটিশ ঢঙে এবং উপমহাদেশীয় ঢঙে তিনবার পড়লেন। তারেক মাসুদ বেছে নিলেন প্রথমটা।
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্র যাত্রা, পৃষ্ঠা ৫৮-৬১

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫