আবারও গ্রেপ্তার করা হলো ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ জানিয়েছে, সোমবার তেহরান থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বহুল প্রশংসিত পরিচালক পানাহিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের কট্টর ইসলামপন্থী সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহিকে এর আগেও গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার জন্য ২০১০ সালে তিনি গ্রেপ্তার হন। তখন তাঁর ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশত্যাগের ওপরেও তাঁর নিষেধাজ্ঞা রয়েছে।
গত সপ্তাহে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তাঁদের মামলার ব্যাপারে খোঁজ-খবর নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ওই সংবাদমাধ্যম জানিয়েছে।
মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে পড়ে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সেই বিক্ষোভকে সমর্থন করায় আহমেদ ও রাসুলফকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হন পানাহি। এরপর তাঁকেই গ্রেপ্তার করা হলো।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো সিনেমা তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাঁকে ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার বলা হয়। মোহাম্মদ রাসুলফেরও রয়েছে আন্তর্জাতিকভাবে সমাদৃত একাধিক সিনেমা। তিনিও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন। সরকারের সমালোচনা করায় ২০১৭ সাল থেকে তাঁর ওপর সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি দেশত্যাগও করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে