আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়েছে। বিবিসি বলছে, গোতাবায়া রাজাপক্ষে নিরাপদে বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গোতাবায়া রাজাপক্ষের সুইমিংপুল দখলে নিয়ে সেখানে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সারা দেশ থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হন শহরটিতে। সরকারবিরোধী র্যালি ও বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েন তাঁরা।
উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে নাজুক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নিকট ইতিহাসে ইউরোপের দেশ গ্রিস এমন সংকটের মুখোমুখি হয়েছিল। দেশটি প্রায় দেউলিয়া হতে হতে বেঁচে গেছে। এখনো গ্রিস আগের জৌলুশ ফিরে পায়নি। এখন শ্রীলঙ্কাও সেই পথেই হাঁটছে কি না, এমন শঙ্কা জাগছে বিশ্লেষকদের মনে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এতটাই তীব্র যে, দেশটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি তেল এমনকি ওষুধ কেনার প্রয়োজনীয় অর্থ নেই। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সম্প্রতি জানিয়েছেন, তাঁদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশটির নেতৃত্ব পর্যায়ে ব্যাপক ভুল ব্যবস্থাপনা এবং দেশটির জনগণের কিঞ্চিৎ দুর্ভাগ্য মিলিয়েই এই বিপর্যয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৭ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
১০ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
১১ ঘণ্টা আগে