আজ শুক্রবার সকালের দিকে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তাঁর বাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহতের ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি বর্বর হামলা। এটি সহ্য করার মতো নয়। এটি একেবারেই ক্ষমার অযোগ্য।’
উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১২ সালে তিনি দ্বিতীয়বার জাপানের প্রধানমন্ত্রী হন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর।
শিনজো আবে জাপানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আবে তাঁর সরকারের অর্থনৈতিক নীতির জন্য সুপরিচিত। পাশাপাশি তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন।
এদিকে শিনজো আবে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এক শোকবার্তায় স্পিকার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
১৬ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতের রাষ্ট্রপতির পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করে।
১৯ মিনিট আগে
স্পেনের দুর্গম পাহাড়ে নেকড়ের দলে ১২ বছর কাটিয়ে বিশ্বজুড়ে আলোচিত হওয়া মার্কোস রদ্রিগেজ পানতোজা মারা গেছেন। ‘স্পেনের মোগলি’ নামে পরিচিত মানুষটির বয়স হয়েছিল ৮০ বছর। ১৫ আগস্ট স্পেনের উত্তরাঞ্চলীয় ওউরেন্স প্রদেশে তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ-সম্পর্কিত কয়েকটি সাম্প্রতিক বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন। আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব বিষয় নিয়ে কথা বলেন।
৪ ঘণ্টা আগে