বাংলাদেশকে ১৫ থেকে ১৭টি প্রদেশে ভাগ করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান। গণ অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
জনগণের অধিকার ফেরত পেতে রাজপথ দখল করে সরকারকে বাধ্য করতে হবে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে, এখানে যারা উপস্থিত আছে তাদেরও দু-একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রী হলে নতুনত্ব দেবে। আমাদের সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে, দুর্নীতি কমাবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যতের বিজয় পথে আমি তোমাদের সঙ্গে আছি।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছেন, আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন, সেখানে একটা শব্দ নেই কীভাবে গণতন্ত্র আসবে, সুষ্ঠু নির্বাচন হবে। ওনারা এইটা দখল করে রাখবে। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্র খামারি-শ্রমিক তার জন্য কোনো বরাদ্দ নেই। তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিল। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এইটা আরও বাড়বে, তার জন্য কোনো বরাদ্দ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আইন বিভাগে আইন নেই, আলেমদের জামিন নেই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে। কারণ, যেই বিচারপতিদের কোমরে জোর নেই, মেরুদণ্ড সোজা না, তাদের পয়সা দিয়ে পেলে লাভ কি?’
সিলেটে হঠাৎ বন্যার জন্য দায়ী ভারত উল্লেখ করে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘অন্যায় হলো গজল ডোবার সব স্লুইসগেটগুলো আমাদের না জানিয়ে হঠাৎ খুলে দেওয়া। এইটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা। এটা আন্তর্জাতিক অপরাধ করেছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১৩ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১৮ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
২১ ঘণ্টা আগে