আজ ২৫ জুন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বলিউডে ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তাঁর জমকালো তিন দশক।
অভিনয়ের প্রথম দশকে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মতো রোমান্টিক ঘরানার ছবিতে দেখা গেছে তাঁকে। অনেক ভক্তের কাছে রোমান্টিক ছবি মানেই নব্বই দশকের শাহরুখ।
অভিনয়ের দ্বিতীয় দশকে ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সব মহলে প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ, যা শাহরুখের প্রচলিত রোমান্টিক সিনেমা থেকে অনেকটাই আলাদা।
তবে অভিনয়ের তৃতীয় দশক, অর্থাৎ গত ১০ বছরে শাহরুখ অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু তাতে একটুও ভাটা পড়েনি শাহরুখ খানের জনপ্রিয়তায়। এখনো তাঁর নতুন ছবি ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। জন্মদিন বা বিশেষ উৎসবে প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় করে ভক্তরা।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি সম্পৃক্ত নানা ব্যবসায়। শাহরুখের সম্পদের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। তবে চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবি তিনটি হলো—যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’।
এদিকে আজ (২৫ জুন) বলিউডে অভিনয়ের ৩০ বছর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ। আগামী বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৫ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৫ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৫ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৫ ঘণ্টা আগে