পাকা আমের কুলফি
উপকরণ
পাকা আমের পাল্প দেড় কাপ, হুইপড ক্রিম ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১ কাপ, গোলাপজল আধা চা-চামচ, লাল রঙের ফুড কালার এক চিমটি, লবণ আধা চা-চামচ, মিহি করা বাদাম ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ।
প্রণালি
পাকা আমের পাল্পের সঙ্গে অন্য সব উপকরণ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে কুলফির ছাঁচে মিশ্রণটি ঢেলে দিন। ৮ থেকে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। পুরোপুরি সেট হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
জামের কুলফি
উপকরণ
পাকা জাম কচলে বিচি বের করে শুধু পাল্প ১ কাপ, চিনি বা গুড় আধা কাপ, লবণ আধা চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, ২টি কাঁচা মরিচের কুচি, ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টক অথবা মিষ্টি দই ২ টেবিল চামচ, পানি আধা কাপ।
প্রণালি
সবকিছু ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু নির্যাসটুকু আলাদা করে সেটা কুলফির ছাঁচ বা আইসক্রিম মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিতে হবে। লবণ, চিনি ও টক চেখে দেখে প্রয়োজনে আরও যোগ করে দেবেন।
লিচুর কুলফি
উপকরণ
খোসা ও বিচি ছাড়ানো তাজা লিচু ২০ থেকে ২৫টি, হুইপড ক্রিম ১ কাপ বা ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক আধা কাপ, গোলাপজল ১ চা-চামচ, লাল রঙের ফুড কালার পরিমাণমতো অথবা লাল বিট রুট ১ চা-চামচ। চাইলে আরও বেশি পরিমাণেও দেওয়া যাবে। গুঁড়ো দুধ ২ টেবিল চামচ।
প্রণালি
ব্লেন্ডারে প্রথমে লিচু দিয়ে খুব ভালো করে পিউরি করে নিতে হবে। লিচুর পিউরিতে বাকি সব উপাদান দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে একেবারে মিহি করে ফেলতে হবে। এবার ব্লেন্ড করা অংশ কুলফির ছাঁচ বা বক্সে ভরে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। অর্থাৎ ৮ থেকে ১২ ঘণ্টার মতো ফ্রিজে রাখতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা ঠান্ডা কুলফি পরিবেশন করুন।

শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
২৯ মিনিট আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
২ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৪ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৭ ঘণ্টা আগে