১৫০টি নতুন বাস এবং বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নগর পরিবহনের নতুন তিনটি রুট। ২২ নম্বর রুটে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাস, ২৩ নম্বর রুটে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে এই তিনটি রুট চালু হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আজ মঙ্গলবার দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া ঢাকায় চলমান ১ হাজার ৬৪৬টি বাসের বিরুদ্ধে ১৭ থেকে ২৮ জুলাই যৌথ অভিযান চালানো হবে বলেও এ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে কমিটির সভাপতি ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘যাত্রীছাউনি, বাস বে-সহ নতুন তিনটি যাত্রাপথের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, ৩০ জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এবং ১ সেপ্টেম্বর আমরা তা চালু করব।’
পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঘাটারচর-কাঁচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘সফলতার পরিমাপক বাস বাড়া বা কমা নয়। আমাদের এই সেবা যাত্রীসমাদৃত হয়েছে এবং সফলতার বিষয় হচ্ছে, এগুলো এখনো চলছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্স সিলভা তাদের ২০টি বাস সরিয়ে নিয়েছে। আমরা তাদের নতুন করে আর অনুমোদন দেব না। এ ছাড়া জাহান এন্টারপ্রাইজ নতুন করে ২০টি বাস প্রস্তুত করেছে, সেগুলো আমরা এই রুটে চালু করব।’
২১ নম্বর রুটে পারমিটবিহীন কোনো বাস চলবে না জানিয়ে এক প্রশ্নের উত্তরে তাপস বলেন, ‘ট্রাফিক, বিআরটিএ ও ডিটিসিএকে নিয়ে আমরা যৌথ অভিযান করব। পারমিটবিহীন ১ হাজার ৬৪৬টি বাস ঢাকা শহরের যেখানে পাই, টার্মিনালে রাখলে খুঁজে বের করব এবং বাসগুলো ধ্বংস করব।’
ড্রাইভার এবং হেলপারদের কর্মঘণ্টাসহ অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে না, এ জন্য বাস চলছে না—এমন প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, ‘এগুলো মালিক-শ্রমিকদের বিষয়। মালিকেরা লাভ করে শ্রমিককে দেবেন। বিষয়টি তাঁদেরই সুরাহা করতে হবে। আমরা সঠিক পথেই আছি।’
পুরো ঢাকাতেই রাস্তায় পার্কিং থাকে, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের উত্তরে তাপস বলেন, ‘আমাদের মূল বিষয় শৃঙ্খলা। এগুলো সবই আমরা ধাপে ধাপে করব। যত্রতত্র যে বাস থাকে, তা থাকতে পারবে না। তবে একটু সময় লাগবে।’
বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ঢাকায় যে জট তৈরি করছে, তা ঢাকার বাইরে নিতে সিটি করপোরেশন দায়িত্ব নিয়ে ঢাকার বাইরের জায়গা অধিগ্রহণ করবে, যা আগে ডিটিসিএর করার কথা ছিল।
নগর পরিবহনের টিকেটিং সিস্টেম ই টিকিট থেকে র্যাপিড পাস করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ডিটিসিএকে দায়িত্ব দেওয়া হয়েছে পরামর্শক নিয়োগ দেওয়ার। তারা সামনের সভায় পরিকল্পনা দেখাবে। এই পাস দিয়ে বাস, মেট্রো ও নৌ পরিবহনের টিকিট কাটা যাবে।
১ জুলাই থেকে গাবতলী, মহাখালীসহ বাস টার্মিনালগুলোর সামনে রাস্তায় কোনো বাস পার্কিং করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এমন বাস পেলে তাদের পারমিট বাতিল হবে এবং জব্দ করা হবে। এ ছাড়া রুট পারমিটবিহীন কোনো গাড়ি পদ্মা ব্রিজের দিকে যেতে পারবে না বলেও জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান এবং বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপিসহ রেশনালাইজেশন কমিটির অন্য প্রতিনিধিরা।

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলা নিয়ে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তাঁর স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি
৭ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জায়েদা বেগমের অর্ধগলিত মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ২০ দিন ধরে তিনি বিদেশে গেছেন বলে প্রচার করা হয়। এ ঘটনায় স্বামী আলমগীর হুসেনকে গ্রেপ্তার এবং আরও ৩ জনকে আটক করা হয়েছে।
১০ মিনিট আগে
খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে